রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে তাৎক্ষণিকভাবে অভিযুক্ত সরদার সিরাজুল ইসলামকে (৪২) গ্রেফতার করেছে। সিরাজুল ইসলাম উপজেলার কুমলাই গ্রামের মৃত সামসুদ্দীন সরদারের ছেলে। গ্রেফতারকৃত সিরাজুলকে বৃহস্পতিবার বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে।
রামপাল থানা-পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার তেলীখালী গ্রামের জনৈক ব্যক্তির দ্বিতীয় শ্রেণির স্কুলপড়ুয়া মেয়ে তেলীখালী স্কুল থেকে বাড়িতে ফিরছিল। গত ১০ জানুয়ারি বিকেল ৪টার দিকে আসামি সিরাজুল স্থানীয় ফয়সালের মাছের ঘেরে নিয়ে শিশুকে যৌন নিপীড়নের চেষ্টা করেন। সামাজিকভাবে মান-সম্মানের ভয়ে ভিকটিমের মা বিষয়টি গোপনের চেষ্টা করেন। একপর্যায়ে ভিকটিমের পিতা জানতে পেরে থানা-পুলিশের শরণাপন্ন হন।
.png)
রামপাল থানার ওসি (তদন্ত) বিধান চন্দ্রের কাছে জানতে চাইলে তিনি বলেন, ধর্ষণের চেষ্টা ও যৌন নিপীড়নের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পরে আসামিকে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।