[ দেশজুড়ে ]
ঘাটাইলে লরি ও মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষ, ২ জন নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পোড়াবাড়ি (পোড়াবাড়ি ফাজিল মাদরাসা সংলঘ্ন) নামক স্থানে তেলের লরি ও মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৫ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মধুপুর থেকে ছেড়ে আসা তেলের লরি ও ঘাটাইল থেকে ছেড়ে আসা একটি যাত্রী বোঝাই মাহেন্দ্রার সঙ্গে পোড়াবাড়ি এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও হাসপাতালে নেয়ার পথে আরেক জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাত আটটার সময় এই ঘটনা ঘটে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে পাকুটিয়া গ্রামের প্রশান্ত কিরিটি ও তার স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য ময়ময়সিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!