[ দেশজুড়ে ]
ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি জমি থেকে গৃহবধূর লাশ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় কৃষি জমি থেকে শান্তা বেগম (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে ১টার দিকে নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের টেকানগর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত শান্তা বেগম একই উপজেলার ধাঁতমন্ডল এলাকার মিনহাজ মিয়ার স্ত্রী।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাসিরনগর থানার ওসি সোহাগ রানা। তিনি জানান, দুপুরে এক কৃষক টেকানগর এলাকার কৃষি জমিতে লাশটি পড়ে থাকতে দেখেন। মৃত ঐ গৃহবধূর গলায় ওড়না পেঁচানো ছিল। লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য এটি ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
.png)
তিনি আরো জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!