ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ৭

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৩, ১৯ জানুয়ারি ২০২৪
কক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ৭
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজার পৌরসভার নাজিরারটেক এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৭ জনকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দিনগত রাত ১টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানান র‍্যাব-১৫ ব্যাটালিয়নের সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম ) মো. আবু সালাম চৌধুরী।

গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজারের মহেশখালীর কুতুবজোমের সোনাদিয়ার নুরু মিয়া সৈয়দুল করিম (৩০), নবীর হোসেনের ছেলে সাগর (২২), ধলঘাটার আকতার হোছাইনের ছেলে রুহুল কাদের (২২), হাজী আবু তাহেরের (মৃত) ছেলে এছাম উদ্দিন আব্দুল্লাহ (১৯), কুতুবদিয়ার কৈয়ারবিলের মোহাম্মদ আলমের ছেলে দেলোয়ার (২২), উপজেলার বড়খোপের মাতবর পাড়ার ইউসুফ আলীর (মৃত) ছেলে পারভেজ আলম (২৪) ও কক্সবাজার সদরের চৌফলদন্ডী ঘোনারপাড়ার নুরুল হকের (মৃত) ছেলে আবদুল মাবুদ (২৭)।

Advertisement

আবু সালাম চৌধুরী বলেন, গোপন সূত্রে র‍্যাব জানতে পারে, কক্সবাজার সদরের পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাজিরারটেক চরপাড়ায় বালুরচরে একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে র‍্যাবের একটি দল ওই স্থানে বিশেষ অভিযান চালায়। ডাকাতরা র‍্যাবের উপস্থিতি বুঝতে পেরে দেশীয় অস্ত্রসহ পালানোর চেষ্টা করে। এ সময় চক্রের সাত সদস্যকে গ্রেফতার করা হয়। তবে চক্রের দুইজন কৌশলে পালিয়ে যায়।

তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি একনালা বন্দুক, দুটি এলজি, ৯টি তাজা কার্তুজ, দুটি দামা, একটি রাম দা, চারটি বাটন ও একটি স্মার্টফোন জব্দ করা হয়। জব্দকৃত আলামতসহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য সদর মডেল থানায় লিখিত মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!