ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৮

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৬, ১৯ ডিসেম্বর ২০২৩
ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৮
ফাইল ফটো

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে আটজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুইটি চাইনিজ কুড়াল, তিনটি রামদা, পাঁচটি রড এবং একটি পিকআপ ভ্যান উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজদিখান থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম। এর আগে, সোমবার রাতে সিরাজদিখান উপজেলার ইছাপুরা চৌরাস্তায় অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্যদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার শাকতালা গ্রামের হেদায়েত উল্লাহর ছেলে পলাশ মিয়া, ভোলার চরফ্যাশন উপজেলার মো. মজিবুল হকের ছেলে মো. জাকির হোসেন, বরিশালের মুলাদী উপজেলার চর ভাটামারা গ্রামের আব্দুর রব হাওলাদেরর ছেলে মো. শাকিল ও তার ভাই হৃদয় হাওলাদার, একই উপজেলার চর মালিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে মো. জামাল মিয়া, শরীয়তপুরের সখিপুরের বেপারীকান্দি গ্রামের আলী আকবর মোল্লার ছেলে নুর মোহাম্মদ, চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রামপুরা গ্রামের জসিম মজুমদারের ছেলে আহমেদ সবুজ এবং পটুয়াখালীর বাউফল উপজেলার বটকাজল গ্রামের শাহ আলম বিশ্বাসের ছেলে সাদ্দাম বিশ্বাস।

Advertisement

ওসি মো. মুজাহিদুল ইসলাম জানান, রাতে সিরাজদিখান উপজেলার ইছাপুরা চৌরাস্তায় দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। গোপনে সংবাদের ভিত্তিতে সিরাজদিখান থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ডাকাতদলের আট সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!