ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মহাদেবপুরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৫

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৮, ১৬ ডিসেম্বর ২০২৩
মহাদেবপুরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৫
ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেফতার করা হয়

নওগাঁর মহাদেবপুর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শনিবার বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়। এর আগে, শুক্রবার মহাদেবপুর উপজেলার চান্দাস ইউনিয়নের বাছড়া মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন- মহাদেবপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের বাচ্চু মৃধা ও শহিদুল ইসলাম, একই উপজেলার মালাহার গ্রামের দেলোয়ার হোসেন ওরফে বাবু ও ইমরান হোসেন এবং জেলার নিয়ামতপুর উপজেলার গণপুর গ্রামের হাফিজুর রহমান।

Advertisement

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহাদেবপুর উপজেলার চান্দাস ইউনিয়নের কাঞ্চন গ্রামে মহাদেবপুর-নিয়ামতপুর সড়কের উত্তর পাশে পাকা রাস্তার উপর ১০ থেকে ১২ জন ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছেন- এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে সেখানে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় পাঁচজনকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়।

এ ঘটনার মহাদেবপুর থানায় তাদের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় দস্যুতা, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। শনিবার দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!