গ্রেফতারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদরের আহরন্দ এলাকার মৃত হাসান আলীর ছেলে ফাহাদ মিয়া (২৮), আখাউড়া উপজেলার ধরখার মধ্যপাড়ার ফরিদ মুন্সির ছেলে লিমন মুন্সি (২৮)।
পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা-সিলেট মহাসড়কের ধরখার এলাকার উজানিসার ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় দেশীয় অস্ত্রসহ তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
.png)
আখাউড়া থানার ওসি নূরে আলম বলেন, দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র তরবারি, ছুরি, রামদা চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আখাউড়া থানায় অস্ত্র আইনের মামলা করা হয়েছে।