ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুশিয়ারায় ধরা পড়লো ৩০ কেজির বাঘাইড়

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৪, ২০ জানুয়ারি ২০২৪
কুশিয়ারায় ধরা পড়লো ৩০ কেজির বাঘাইড়
৩০ কেজি ওজনের বাঘাইড়

সিলেটের ওসমানীনগর উপজেলায় কুশিয়ারা নদীতে এক জেলের জালে ৩০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে।

শুক্রবার রাতে ওসমানীনগর উপজেলার শেরপুর এলাকায় কুশিয়ারা নদীতে মাছটি ধরা পড়ে। পরে একইদিন রাতে মাছটি স্থানীয় গোলাবাজারে বিক্রির জন্য আনা হয়। মাছের দাম হাঁকা হয় ৫৫ হাজার টাকা। দামাদামির একপর্যায়ে বাঘাইড়টি ২২ হাজার টাকায় বিক্রি হয়।

জানা যায়, বিশাল আকৃতির বাঘাইড় মাছটি দেখার জন্য মৎস্য ব্যবসায়ী আনু মিয়ার দোকানে ভিড় জমে। মাছটি একনজর দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে মানুষ আনু মিয়ার দোকানে এসে ভিড় জমান।

Advertisement

মৎস্য ব্যবসায়ী আনু মিয়া বলেন, শুক্রবার উপজেলার শেরপুর এলাকায় কুশিয়ারা নদীতে এক জেলের জালে ৩০ কেজি ওজনের বাঘাইড় মাছটি ধরা পড়ে। ঐ জেলের কাছ থেকে বাঘাইড়টি কিনে স্থানীয় গোয়ালাবাজারে বিক্রির জন্য নিয়ে যাই। সেখানে এক প্রবাসী বাঘাইড় মাছটি ২২ হাজার টাকায় বিক্রি কিনে নেন। 

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!