ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘন কুয়াশায় নসিমন-বাইক সংঘর্ষ: সড়কেই নিথর বাবা-ছেলে

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫১, ২১ জানুয়ারি ২০২৪
ঘন কুয়াশায় নসিমন-বাইক সংঘর্ষ: সড়কেই নিথর বাবা-ছেলে
দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল

ঘন কুয়াশায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নসিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। 

রোববার সকালে ভূরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দর সড়কের পাটেশ্বরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কচাকাটা থানার সরকারটারি গ্রামের আব্দুল হামিদের ছেলে শহিদুল ইসলাম ও শহিদুলের ছেলে বিপ্লব। তারা দুইজন মোটরসাইকেলের আরোহী ছিলেন।

স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেলে ভূরুঙ্গামারী থেকে কচাকাটার বাড়িতে আসছিলেন বিপ্লব হাসান ও তার বাবা। এ সময় পাটেশ্বরী এলাকায় পৌঁছালে নসিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন বাবা-ছেলে। 

Advertisement

বিষয়টি নিশ্চিত করে ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন বলেন, ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা ঘটেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!