[ দেশজুড়ে ]
খাগড়াছড়িতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ, নিথর যুবক
ছবিতে আব্দুর রহিম
খাগড়াছড়ির মানিকছড়িতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে আব্দুর রহিম (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে মানিকছড়ি উপজেলার জামতল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহিম উপজেলার লেমুয়া এলাকার মৃত আবু বক্করের ছেলে।
স্থানীয় সূত্র জানান, মাটিরাঙ্গা থেকে মোটরসাইকেলযোগে আব্দুর রহিম মানিকছড়ি ফিরছিলেন। পথে জামতল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন আব্দুর রহিম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ওসি মোহাম্মদ ইকবাল উদ্দিন জানান, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনার পর পিকআপটি আটক করা হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!