[ দেশজুড়ে ]
মেহেরপুরে গাঁজাসহ গ্রেফতার ১
গ্রেফতার- প্রতীকী ছবি
মেহেরপুরে দুই কেজি গাঁজাসহ খোসবার মন্ডল নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
সোমবার ভোরে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত খোসবার মন্ডল গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের দেলবার মন্ডলের ছেলে।
জেলা ডিবি পুলিশের ওসি সাইফুল ইসলাম জানান, মেহেরপুর থেকে ঢাকাগামী একটি বাসে মাদক পাচার হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালায়। এ সময় দুই কেজি গাঁজাসহ খোসবার মন্ডলকে গ্রেফতার করা হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!