সোমবার ফেরিডুবির স্থান থেকে ১৩ কিলোমিটার ভাটিতে পদ্মা নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। পরে বিকেল সাড়ে ৪টায় মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাহাদুরপুর এলাকার নদী থেকে মরদেহটি উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। তার মরদেহটি পাটুরিয়ার পাঁচ নম্বর ফেরিঘাটে নিয়ে আসে ফায়ার সার্ভিসের দল।
মানিকগঞ্জ ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
এর আগে, গত বুধবার সকাল ৮টা ১৫ মিনিটে পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাটের অদূরে নয়টি পণ্যবাহী ট্রাক নিয়ে ডুবে যায় ফেরি রজনীগন্ধা। ঘটনার ১২৮ ঘণ্টা পর নিখোঁজ দ্বিতীয় ইঞ্জিন মাস্টারকে সোমবার উদ্ধার করা হয়।
এদিকে, ডুবে যাওয়া নয়টি ট্রাকের মধ্যে পাঁচটি ট্রাক উদ্ধার করা হয়েছে। অপরদিকে, ডুবে যাওয়া ফেরিটি উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়।