মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে ট্রাকটিকে তোলা হয়। এ নিয়ে ডুবে যাওয়া নয়টি ট্রাকের মধ্যে মোট সাতটি ট্রাক উদ্ধার করা হলো। এছাড়া আরো একটি ট্রাক শনাক্ত করা হয়েছে।
বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালক (জরিপ) সরফর উদ্দিন বলেন, আমরা ফেরি উদ্ধারে কাজ করছি। আজ দুপুর সাড়ে ৩টার দিকে আরো একটি ট্রাক উদ্ধার করা হয়েছে। আরো একটি ট্রাকের অবস্থান শনাক্ত করা হয়েছে। আর ডুবে যাওয়া ফেরিটির দু’পাশে ওয়ার রোপ লাগানো হয়েছে। এখন এর ভেতরে থাকা পলিমাটি ও পানি অপসারণ করা হলে সেটিকে দৃশ্যমান করা যাবে।
.png)