ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পার্কিং করা পিকআপে খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৪, ২৩ জানুয়ারি ২০২৪
পার্কিং করা পিকআপে খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর
ফাইল ফটো

ফেনীতে পার্কিং করা একটি পিকআপে খেলতে গিয়ে নিচে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের আরামবাগ সুইমিংপুল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম বিবি মরিয়ম রাইসা (আড়াই বছর)। সে ঐ এলাকার নির্মাণশ্রমিক রেজাউল করিমের মেয়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের খাবার খাওয়ার পর রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা একটি পিকআপের ওপরে উঠে খেলাধুলা করছিল রাইসাসহ আশপাশের শিশুরা। এ সময় হঠাৎ পিকআপের ওপর থেকে রাইসা নিচে পড়ে যায়। এতে তার মাথা থেঁতলে যায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে নির্মাণশ্রমিক রেজাউল ঐ এলাকায় ভাড়া থাকতেন। তাদের বাড়ি বরিশালের ভান্ডারিয়া এলাকায়।

ফেনী মডেল থানার এসআই কোমল চন্দ্র দাস জানান, নিহত শিশুর লাশ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঐ শিশুর মৃত্যু কীভাবে হয়েছে তা ময়নাতদন্তের পর বলা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!