[ দেশজুড়ে ]
পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নেতৃত্বে মামুন-ইমন
জুবায়ের আল মামুন ও ইমন চৌধুরী (ডানে)
পিরোজপুর জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের নিয়ে ‘পিরোজপুর সাংবাদিক ইউনিয়ন’ গঠন করা হয়েছে। নতুন এ কমিটির সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি জুবায়ের আল মামুন এবং সাধারণ সম্পাদক হয়েছেন এখন টিভি ও দৈনিক খবরের কাগজ পত্রিকার রিপোর্টার ইমন চৌধুরী।
বুধবার দুপুরে সংগঠনটির দফতর সম্পাদক এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন কমিটির সদস্যদের তালিকা প্রকাশ করেছেন।
এতে ১১ সদস্যবিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি অমিত হাওলাদার, সহ-সভাপতি বিজয় টিভির প্রতিনিধি মো. ফয়সাল হাসান সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক জনতা পত্রিকার প্রতিনিধি গাজী এনামুল হক লিটন, কোষাধ্যক্ষ বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি মো. আব্দুল্লাহ আল যুবাইর, দফতর সম্পাদক ভোরের পাতার প্রতিনিধি মুহাম্মদ নাছির উদ্দীন, ক্রীড়া সম্পাদক সকালের সময় পত্রিকার প্রতিনিধি মো. শাহিন ফকির।
.png)
এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে আছেন তিনজন। নির্বাহী সদস্য দৈনিক ইনকিলাব পত্রিকার সিনিয়র সাংবাদিক এস এম সোহেল বিল্লাহ কাজল, নির্বাহী সদস্য নববানী পত্রিকার সাংবাদিক মো. নুরুল্লাহ আল আমিন ও নির্বাহী সদস্য আনন্দ টেলিভিশনের প্রতিনিধি মো. কবির খান।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
পিরোজপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!