ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
প্রাথমিক নিয়োগ পরীক্ষা

দেননি লিখিত পরীক্ষা, মৌখিক দিতে এসে ধরা খেলেন রোজি

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৩, ২৪ জানুয়ারি ২০২৪
দেননি লিখিত পরীক্ষা, মৌখিক দিতে এসে ধরা খেলেন রোজি
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা দিতে এসে ধরা খেলেন রোজি আক্তার (২৭) নামে এক চাকরিপ্রার্থী। আটক রোজি আক্তার হ‌রিপুর উপজেলার মেদনি সাগর গ্রা‌মের ওবায়দুর রহমানের স্ত্রী।

বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে মৌখিক পরীক্ষায় অংশ নিতে এলে হাতের লেখার সঙ্গে খাতার লেখা মেলানোর পর এই জালিয়াতি ধরা পড়ে। পরে তাকে পুলি‌শে সোপর্দ ক‌রে নিয়োগ বোর্ড।

জেলা প্রাথ‌মিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মুনছুর রহমান বলেন, গত ৮ ডিসেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশ নিয়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন রোজি। আজ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষায় অংশ নিতে আসেন তিনি। কিন্তু লিখিত পরীক্ষার খাতার সঙ্গে মৌখিক পরীক্ষার সময় হাতের লেখায় গড়মিল দেখা দেয়।

Advertisement

তিনি আরো বলেন, জিজ্ঞাসাবাদে তার হয়ে আরেকজন পরীক্ষা দেওয়ার কথা স্বীকার করেন রোজি। তার হয়ে যিনি খাতা জমা দিয়ে গেছেন তার স্বাক্ষর আর রো‌জি আক্তা‌রের স্বাক্ষ‌রে অমিল থাকায় জালিয়াতির বিষয়‌টি আরো স্পষ্ট হয়।

সদর থানার ওসি এবিএম ফি‌রোজ ওয়া‌হিদ ব‌লেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিস বাদী হয়ে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!