মঙ্গলবার রাত ৯টার দিকে ময়মনসিংহ র্যাব-১৪ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, নগরীর শম্ভুগঞ্জ এলাকায় একটি পিকআপ তল্লাশি করে চিনিগুলো জব্দ করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, হালুয়াঘাট থানাধীন আকনপাড়া গ্রামের মৃত অনিল চন্দ্র সরকারের ছেলে মো. মন্টু সরকার (৪৭) ও রঘুনাথপুর গ্রামের হাসমত আলীর ছেলে মো. শফিকুল ইসলাম (২৬)।
.png)
এ বিষয়ে ময়মনসিংহ র্যাব-১৪ সদর দফতরের উপপরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, তারা দীর্ঘদিন যাবত অবৈধভাবে চোরাই পথে বিদেশি বিভিন্ন পণ্য শুল্ক ফাঁকি দিয়ে দেশে এনে বিভিন্ন বাজারে বিক্রি করতেন। গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।