[ দেশজুড়ে ]
ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
ফাইল ফটো
লালমনিরহাটের কালীগঞ্জে নিজের পোষা দুটি ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে জমিলা বেগম (৪২) নামে এক প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলার শ্রুতিধর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জমিলা বেগম উপজেলার শ্রুতিধর এলাকার ওসমান আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান, প্রতিবন্ধী জমিলা তার বাড়ির পাশের রেললাইনে নিজের পোষা দুটি ছাগলকে ঘাস খাওয়াচ্ছিলেন। এ সময় লালমনিরহাটের দিক থেকে একটি ট্রেন আসতে দেখে ছাগলকে বাঁচাতে দ্রুত রেললাইনের ওপরে উঠেন। পরে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থালেই মারা যান ঐ নারী।
.png)
লালমনিরহাট রেলওয়ে জিআরপি থানার ওসি ফেরদৌস আলী বলেন, পরিবারের আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!