বৃহস্পতিবার দুপুর ১টার দিকে দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের দলোয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ফের সংঘর্ষের আশঙ্কায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিহতের স্বজনরা জানান, শওকত আকবর ও একই গ্রামের তৈয়ব মিয়ার গোষ্ঠীর মধ্যে পূর্ব বিরোধ ছিল। নির্বাচনে দুই গোষ্ঠী দুই প্রার্থীর পক্ষ নিলে বিরোধীতা আরো বেড়ে যায়। এর জের ধরে বৃহস্পতিবার হঠাৎ তৈয়ব আলীর লোকজন এসে শওকত আকবরকে বেধড়ক মারধর শুরু করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
.png)
বিষয় নিশ্চিত করে দিরাই থানার ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, দুই পক্ষের মানুষদের মধ্যে অনেক আগে থেকেই বিরোধ ছিল। এর জের ধরে আজ সংঘর্ষ হলে একজন মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।