[ দেশজুড়ে ]
ব্রাহ্মণবাড়িয়ায় অনিয়মের অভিযোগে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিভিন্ন অনিয়মের জন্য ৭টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত নবীনগর পৌর শহরের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে এসব জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান জানান, উপজেলার পৌর এলাকার বিভিন্ন বাজার ও হোটেলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বড় বাজারে চালের বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৩ দোকানিকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি চালের দোকানগুলোতে অধিক মজুত করা হচ্ছে কিনা সেটিও তদারকি করা হয়।
তিনি আরো জানান, চালের বাজারের পাশাপাশি হোটেল ও রেস্টুরেন্টগুলোতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশনের দায়ে ৩টি রেস্টুরেন্টে ও ১টি হোটেলে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!