ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নালিতাবাড়ীতে গলাকাটা মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫০, ২৬ জানুয়ারি ২০২৪
নালিতাবাড়ীতে গলাকাটা মরদেহ উদ্ধার
বাঁয়ে মরদেহ ডানে স্বজনদের আহাজারি। ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ীতে শাহ কামাল (৩৫) নামের এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে উপজেলার যোগানিয়া ইউনিয়নের বাইটকামারী এলাকার লোহার ব্রিজ সংলগ্ন হরে খালেরপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শাহ কামাল ঐ এলাকার মৃত জুবেদ আলীর ছেলে এবং সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হবুর আপন ভাগ্নে। বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানার ওসি মনিরুল আলম ভুঁইয়া।

পুলিশ জানায়, শুক্রবার সকালে উপজেলার যোগানিয়া ইউনিয়নের বাইটকামারী কুত্তামারা এলাকার লোহার ব্রিজ সংলগ্ন হরে নামক খালেরপাড়ে একটি গলাকাটা মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

Advertisement

নিহতের স্ত্রী শেফালী বেগম জানান, তার স্বামী বৃহস্পতিবার রাত ৮টার দিকে বাড়ির পাশের গড়াকুড়া বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। রাতে তিনি আর বাড়ি ফেরেনি। পরে শুক্রবার সকালে হরে খালেরপাড়ে তার মরদেহ পাওয়া যায়।

ওসি মনিরুল আলম ভুঁইয়া জানান, মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একইসঙ্গে এ ঘটনার তদন্ত চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!