মৃত মেহেদী হাসান ছলিমাবাদ ইউনিয়নের তাতুয়াকান্দি গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।
জানা গেছে, শুক্রবার সকালে ছলিমাবাদ ইউনিয়নের তাতুয়াকান্দি গ্রামের মিজান মিয়ার বাড়ির ছাদে বন্ধুদের নিয়ে টিকটক করতে ওঠে মেহেদী হাসান (১৭)। এ সময় ছাদে থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে যায় সে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
.png)
বাঞ্ছারামপুর থানার পরিদর্শক (তদন্ত) সুজন চন্দ্র পাল বলেন, টিকটক করতে গিয়ে মেহেদী হাসান নামে এক কিশোর বিদ্যুতায়িত হয়ে মারা গেছে। বিষয়টি শোনার পর ঘটনা তদন্তে কাজ শুরু করছে পুলিশ।