[ দেশজুড়ে ]
পুকুরপাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত
রাজশাহীতে পুকুরপাড় থেকে শ্রী সুদেব (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সুদেব রাজশাহীর তানোর উপজেলার কালীগঞ্জ মাসিন্দা এলাকার শ্রী বসুদেবের ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়েছিলেন সুদেব। এরপরে রাতে আর বাড়ি ফেরেননি। সকালে বিষয়টি জানাজানি হলে পরিবারের অন্য সদস্যরা তাকে খুঁজতে বের হন। পরে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে জমির মধ্যে ছোট পুকুর পাড়ে মরদেহ দেখতে পান তারা। পরে বিষয়টি সংশ্লিষ্ট থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
তানোর থানার ওসি আবদুর রহিম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করেনি।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!