[ দেশজুড়ে ]
হবিগঞ্জে ওরসে অতিরিক্ত মাদক সেবন, ২ জনের মৃত্যু
ফাইল ফটো
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ওরসে অতিরিক্ত মদপানে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে ও বিকেলে জানাজা শেষে দুইজনের মরদেহ দাফন করা হয়।
এর আগে, গত বৃহস্পতিবার রাতে ইনাতগঞ্জ ইউনিয়নের কাকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- কাকুড়া গ্রামের আব্দুল কালাম ও ঘোলডুবা গ্রামের আব্দুল আজিজ।
ইনাতগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. নোমান হোসেন জানান, গত বৃহস্পতিবার রাতে কাকুড়া গ্রামে একটি ওরসে অতিরিক্ত মদপান ও গাঁজা সেবন করেন আব্দুল কালাম ও আব্দুল আজিজ। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। শুক্রবার দুপুরে ও বিকেলে জানাজা শেষে দুইজনের মরদেহ দাফন করা হয়।
.png)
নবীগঞ্জ থানার ওসি মো. মাসুক আলী বলেন, দুইজনের মৃত্যুর খবর শুনেছি। তবে বিষয়টি নিয়ে কেউ কোনো অভিযোগ দেয়নি।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
হবিগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!