ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ইরানে বিষাক্ত মদ পানে ১৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:১৬, ২২ জুন ২০২৩
ইরানে বিষাক্ত মদ পানে ১৫ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

ইরানে মদ পান করার পর বিষক্রিয়ায় ১৫ জন মারা গেছে। এ ঘটনায় ১৮০ জন বিষক্রিয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম এএফপি।

আলবোর্জ প্রদেশের প্রধান বিচারপতি হোসেন ফজেলি হারিকান্দি রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘আইআরএনএ’কে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে ১৮০ জন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

তিনি বলেন, হাসপাতালে যাদের ভর্তি করা হয়েছে তাদের অধিকাংশকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে এদের কয়েকজন দৃষ্টিশক্তি হারিয়েছে। আবার কয়েকজনের কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদেরকে ডায়ালাইসিস করতে হচ্ছে।

১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের পর অ্যালকোহলযুক্ত পানীয় উৎপাদন ও সেবন নিষিদ্ধ করা হয়। আর তখন থেকেই দেশটিতে চোরাচালান এবং অনিয়ন্ত্রিত অ্যালকোহল কালোবাজারে ছড়িয়ে পড়ে। এক্ষেত্রে ইথানলের সস্তা বিকল্প হিসেবে প্রায়শই পানীয়তে মিথানল মেশানো হয়। তারা একটি কসমেটিক কারখানা থেকে ৬,০০০ লিটারেরও বেশি অ্যালকোহল জব্দ করেছে।

এদিকে ইরানের ফরেনসিক সংস্থা জানায়, এ বছরের মার্চ মাস পর্যন্ত  ‘নকল অ্যালকোহলযুক্ত পানীয়’ সেবন করে ৬৪৪ জন মারা গেছে যা আগের ১২ মাসের তুলনায় ৩০ শতাংশ বেশি।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!