ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিয়ের দিনেই ছাদ থেকে পড়ে প্রাণ গেল তরুণীর 

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৭, ২৭ জানুয়ারি ২০২৪
বিয়ের দিনেই ছাদ থেকে পড়ে প্রাণ গেল তরুণীর 
ফাইল ফটো

গাজীপুরের টঙ্গীতে নিজের বিয়ের দিনে সাততলা ভবনের ছাদ থেকে পড়ে সাদিয়া আক্তার নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। 

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গী বাজারের হাটের গলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত সাদিয়া আক্তার ঢাকার মিরপুরের সরকারি বাঙলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি পরিবারের সঙ্গে টঙ্গী বাজার এলাকায় ভাড়া বাসায় ছয়তলায় থাকতেন। তার বাবার নাম আবুল বাশার ওরফে বাচ্চু।

জানা যায়, সাদিয়ারা দুই বোন, এক ভাই। সাদিয়া সবার বড়। শুক্রবার রাতে তার বিয়ের কাবিন হওয়ার কথা। 

Advertisement

সাদিয়ার বাবা আবুল বাশার বলেন, মাস দেড়েক আগে পারিবারিক ভাবে ছেলেপক্ষ সাদিয়াকে দেখে যায়। শুক্রবার বিয়ের কাবিন করে রাখার কথা ছিল। পরে অনুষ্ঠান করে উঠিয়ে নিত ছেলেপক্ষ। কিন্তু এরমধ্যে ছাদ থেকে পড়ে প্রাণ গেল তার। তবে কী থেকে কী হলো, তা বুঝতে পারছি না।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ঠিক কীভাবে ওই তরুণীর মৃত্যু হয়েছে, তা এখনই বলা যাচ্ছে না। তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!