[ দেশজুড়ে ]
জামিনে বেরিয়ে ফের হেরোইনসহ গ্রেফতার সাইফুল
গ্রেফতারকৃত সাইফুল। ছবি: ডেইলি বাংলাদেশ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় অভিযান চালিয়ে হেরোইনসহ সাইফুল নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। তাকে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে, এদিন দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবি পুলিশের পরিদর্শক আবুল কালাম। গ্রেফতার সাইফুল সিংগাইর উপজেলার পূর্ব ভাকুম এলাকার বাসিন্দা।
পুলিশ পরিদর্শক আবুল কালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে সিংগাইর উপজেলার পূর্ব ভাকুম এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় সাইফুলের কাছ থেকে ১৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় সিংগাইর থানায় একটি মাদক মামলা করা হয়েছে।
.png)
তিনি আরো জানান, গ্রেফতারকৃত সাইফুলের বিরুদ্ধে আদালতে একাধিক মাদক মামলা বিচারাধীন। সেসব মামলায় জামিনে বেরিয়ে ফের মাদক ব্যবসায় জড়িয়েছেন তিনি।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!