[ দেশজুড়ে ]
নেত্রকোণায় পিকআপের চাপায় স্কুলশিক্ষক নিহত
ফাইল ফটো
নেত্রকোণা শহরের মুক্তারপাড়া এলাকায় পিকআপের চাপায় আব্দুল গণি নামে এক শিক্ষক নিহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে শহরের মুক্তারপাড়ায় আঞ্জুমান সরকারি উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল গনি জেলা সদরের নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা। তিনি নিশ্চিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে শহর থেকে বাড়ি ফিরিলেন আব্দুল গণি। পথে মুক্তারপাড়া আঞ্জুমান সরকারি উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের সামনে পেছন থেকে তাকে একটি পিকআপ চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
নেত্রকোণা মডেল থানার ওসি আবুল কালাম বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। পিকআপটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!