বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন পলাশ থানার এসআই শাহ আলম।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের ঝালকাটা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা অপর আরোহী নাহিদ গাজী।
.png)
নিহত আনন্দ হাসান কেন্দুয়াব এলাকার আনোয়ার হোসেনের ছেলে ও আহত নাহিদ গাজীর বাড়ি শিবপুর উপজেলার সাধাচর এলাকায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে চরসিন্দুরগামী একটি পিকআপ ভ্যান গজারিয়ার ঝালকাটা বাজারে পৌঁছালে ইটাখোলাগামী একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়।
এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আনন্দ হাসান মারা যান ও মোটরসাইকেলে থাকা নাহিদ গাজী আহত হন। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি ঘটনাস্থলে রেখে চালক পালিয়ে যান। পরে লাশ উদ্ধার এবং পিকআপ ভ্যানটি হেফাজতে নেয় পুলিশ।
পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ বলেন, নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।