ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাস-পিকআপের চাপায় প্রাণ গেল নারীসহ ৩ অটোযাত্রীর

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০১, ৩১ অক্টোবর ২০২২
বাস-পিকআপের চাপায় প্রাণ গেল নারীসহ ৩ অটোযাত্রীর
ছবি: সংগৃহীত

কুমিল্লার চান্দিনায় বাসের ধাক্কায় নারী ও শিশুসহ সিএনজি অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে চান্দিনা মাধাইয়া এলাকার তন্নী (২০) নামে এক যাত্রীর পরিচয় পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে অপর নারী যাত্রী ও শিশুর (৩) পরিচয় পাওয়া যায়নি। গুরুতর আহত সিয়াম, রাজিয়া ও জাহিদ নামে তিনজনকে কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শী বাসযাত্রী জালাল উদ্দিন রিমন জানান, চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকায় কুমিল্লামুখী একটি সিএনজি অটোরিকশাকে বেপরোয়া গতির বাস পেছন থেকে ধাক্কা দেওয়ার পর অপর একটি পিকআপ চাপা দেয়। এতে সিএনজি অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই দুই নারীর মৃত্যু হয়। আমরা বাস থেকে নেমে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই।

Advertisement

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে দুই নারী নিহত হয়েছেন। ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে একটি কন্যা শিশু মারা গেছে। আহত তিনজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আমরা ঘাতক বাস ও পিকআপকে চিহ্নিত করার চেষ্টা করছি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!