জানা গেছে, শিশু নেহার বাবা-মা ঢাকায় চাকরি করেন। আর নেহা তার নানিবাড়ি রাণীনগর উপজেলার গবিন্দপুর গ্রামে থাকতো। রোববার সকালে নেহার নানি তাকে সঙ্গে নিয়ে উপজেলার কাশিমপুরে তার এক আত্মীয়র জানাজায় যান। জানাজা শেষে সেখান থেকে দুপুরে বাড়ি ফেরার জন্য নগরব্রিজের পাশে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় নেহা হেঁটে রাস্তায় গেলে একটি টমটম তাকে ধাক্কায় দেয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নেহাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার ওসি আবু ওবায়েদ বলেন, সড়ক দুর্ঘটনায় শিশু নেহার মৃত্যুর খবর শুনেছি। তবে, এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
.png)