অসুস্থরা হলো- শাহাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র তামিম মোল্যা, আল মুবিন, নাহিদ হোসেন, ইমন এবং নবম শ্রেণির ফাহিম ও রেজওয়ান। তাদের বাড়ি সদরের শাহাবাদ ইউনিয়নের চরবিলা গ্রামে।
জানা যায়, অসুস্থ ছাত্ররা রোববার স্কুলে এসে ক্লাস না করে পরিকল্পনা করে খেজুরের রস খাওয়ার। পরে তারা স্কুল থেকে বেরিয়ে স্কুলের অদূরে খেজুর গাছে পেতে রাখা রসের হাঁড়ি পেড়ে রস পান করে। কিছু সময় পর তীব্র পেটব্যথা শুরু হলে স্থানীয়রা তাদের সদর হাসপাতালে ভর্তি করান।
.png)
এ বিষয়ে সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রেজানুল হক জানান, অসুস্থরা প্রথমে বমি করছিল। পরে তাদের পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা চলছে। এখন তারা কিছুটা সুস্থ। বিষাক্ত কোনো কিছু রসের মধ্যে এসে পড়েছে বা রসে মিশ্রিত কিছু থাকতে পারে বলে জানান তিনি।
শাহবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র বিশ্বাস বলেন, আজ ঐ ছয় শিক্ষার্থী স্কুলে আসেনি। পরে জানতে পারি খেজুরের রস পান করে তারা হাসপাতালে ভর্তি। দুপুরে তাদের দেখতে হাসপাতালে যাই। সেসময় তারা বমি করছিল। চিকিৎসক বলেছেন, এখন তারা বিপদমুক্ত।