[ দেশজুড়ে ]
নিপা ভাইরাসে আক্রান্ত যুবকের মৃত্যু
ফাইল ফটো
মানিকগঞ্জ সদর উপজেলায় খেজুরের রস খেয়ে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে মো. বাবুল মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন মোয়াজ্জেম আলী খান চৌধুরী। এর আগে, শনিবার রাত ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত বাবুল মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের মান্তা গ্রামের বাসিন্দা। তিনি কসমেটিকসের ব্যবসা করতেন।
.png)
সিভিল সার্জন মোয়াজ্জেম আলী জানান, বাবুল মিয়া গত ১৬ জানুয়ারি মানিকগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হন। নিপা ভাইরাসে লক্ষণ দেখা দেওয়ায় আইসিডিডিআরবি থেকে একটি টিম এসে তার স্বাস্থ্য পরীক্ষা করে। এরপর তাকে ঢাকার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। পরীক্ষায় তিনি নিপা ভাইরাসে আক্রান্ত নিশ্চিত হয়। পরে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!