ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সেন্টমার্টিন ভ্রমণে গিয়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১০, ২৮ জানুয়ারি ২০২৪
সেন্টমার্টিন ভ্রমণে গিয়ে পর্যটকের মৃত্যু
ফাইল ফটো

সেন্টমার্টিনে ভ্রমণে গিয়ে রেজাউল রহমান খান (৪৩) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে সেন্টমার্টিন উত্তর-পশ্চিমপাড়ার সি প্রবাল রিসোর্টে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

মৃত রেজাউল রহমান টাঙ্গাইল সদরের মৃত মতিউর রহমানের খানের ছেলে। সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুল বাতেন ঘটনাটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, টাঙ্গাইল সদর থেকে রেজাউল ৪০ জন বন্ধু মিলে শনিবার সেন্টমার্টিনে ঘুরতে আসেন। তারা সি প্রবাল রিসোর্টে উঠেন। সন্ধ্যার দিকে হঠাৎ করে অসুস্থ বোধ করলে তাকে দ্রুত সেন্টমার্টিন ২০ শয্যার হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

Advertisement

আব্দুল বাতেন আরো বলেন, রাতে সাগর উত্তাল থাকায় লাশটি হাসপাতালে রাখা হয়। রোববার সকালে লাশটি টেকনাফ হয়ে টাঙ্গাইলের উদ্দেশ্যে নেয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!