সোমবার দুপুরে ফ্রান্স থেকে একটি ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। পরে ঢাকা থেকে হেলিকপ্টারে চড়ে কুমিল্লার তিতাস উপজেলায় নিজ গ্রামের মাঠে অবতরণ করেন তারা। এ সময় ফ্রান্স প্রবাসী দুই ভাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পরিবারের সদস্যরা ও গ্রামবাসী।
জানা যায়, ১৩ বছর আগে দুই ভাই ফ্রান্সে পাড়ি জমান। এর আগে কয়েকবার বাড়িতেও এসেছেন তারা। কিন্তু এবার হেলিকপ্টারে করে বাড়ি আসলেন।
.png)
স্থানীয় মো. দেলোয়ার হোসেন মোল্লা বলেন, ওরা দুই ভাই হেলিকপ্টারে আসছেন এমন খবরে তাদের দেখতে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছেন।
প্রবাসী বিল্লাল হোসেন বলেন, আমরা দুই ভাই দীর্ঘদিন ফ্রান্সে আছি। পরিবারের ইচ্ছার কারণে ও শখ পূরণে হেলিকপ্টারে বাড়ি এসেছি।