ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৯.৩ ডিগ্রি

পঞ্চগড় প্রতিনিধি 
প্রকাশিত: ০৯:০৪, ৩১ জানুয়ারি ২০২৪
পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৯.৩ ডিগ্রি
ফাইল ফটো

পঞ্চগড়ে তাপমাত্রার পারদ বাড়লেও অব্যাহত রয়েছে শৈত্যপ্রবাহ। সূর্যের দেখা মিললেও শীতের দাপট রয়েছে উত্তরের এ জনপদে। ফলে দুর্ভোগে কাটছে না নিম্ন আয়ের মানুষের।

জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, বুধবার (৩১ জানুয়ারি) ভোর ৬টায় এ জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ তাপমাত্রায় এ অঞ্চলে এখন মৃদু শৈত্যপ্রবাহ বইছে। সপ্তাহের বেশি সময় ধরে এ অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

তিনি আরো বলেন, গতকাল মঙ্গলবারের (৩০ জানুয়ারি) চেয়ে ১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। ওইদিন একই সময়ে তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

Advertisement

এদিকে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা রেকর্ড হওয়ায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে পাঠদান বন্ধ থাকলেও সকাল থেকেই স্কুল, কোচিং, প্রাইভেটে যেতে দেখা গেছে কোমলমতি শিশু-শিক্ষার্থীদের।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!