[ দেশজুড়ে ]
লক্ষ্মীপুরে ৪ শতাধিক মা ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা
লক্ষ্মীপুরে চার শতাধিক মা ও শিশুকে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ। ছবি: ডেইলি বাংলাদেশ
স্বাস্থ্য সুরক্ষায় লক্ষ্মীপুরে চার শতাধিক মা ও শিশুকে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার উদ্যোগে এসব মা ও শিশুকে চিকিৎসা সেবা দেয়া হয়।
লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দর মাসুম ভূঁইয়ার সভাপতিত্বে ক্যাম্পের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. আহমেদ কবির।
এর আগে স্বাস্থ্য সচেতনতায় বক্তব্য রাখেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেনসহ অন্যান্য অতিথিরা।
.png)
রোগী দেখেন লক্ষ্মীপুর সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. নাসির উদ্দিন, ডা. আনোয়ার হোসেন ও ডা. আশফাকুর রহমান মামুন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভা সচিব আলাউদ্দিন, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন, আল আমিন, রাজুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
লক্ষ্মীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!