[ দেশজুড়ে ]
পাওনা টাকা নিয়ে কথা-কাটাকাটি, কোদালের আঘাতে হত্যা
ছবি: সংগৃহীত
কক্সবাজারের চকরিয়ায় পাওনা টাকাকে কেন্দ্র করে কোদালের আঘাতে মোহাম্মদ নামে একজনকে হত্যা করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ ঐ এলাকার আবদুল কাদেরের ছেলে। ঘটনার পরপরই স্থানীয় জনতা অভিযুক্ত রুহুল আমিনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
জানা যায়, দুপুরে পাওনা টাকাকে কেন্দ্র করে মোহাম্মদের স্ত্রী ও স্থানীয় ৮ নম্বর ওয়ার্ডের কিছু নারীর সঙ্গে কথা-কাটাকাটি হয়। এ সময় একই এলাকার ওবায়দুল হাকিমের ছেলে রুহুল আমিন অতর্কিত এসে ঘুষি ও কোদাল দিয়ে মাথায় আঘাত করলে মাঠিতে লুটিয়ে পড়েন মোহাম্মদ। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে চকরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান মোহাম্মদ।
.png)
চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, ঘটনার পরপরই স্থানীয় জনতা রুহুল আমিনকে আটক পুলিশের কাছে সোপর্দ করেছেন। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!