রামগঞ্জে বিশেষ অভিযান, ৮ চোর গ্রেফতার
লক্ষ্মীপুরের রামগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে চোরাইকৃত মালামালসহ চোরচক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ সোলাইমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন, রামগঞ্জ পৌরসভার অভিরামপুর কাজিম উদ্দিন কবিরাজ বাড়ির জাফর মিয়ার ছেলে মো. শাাকিব, নিচহারা গ্রামের মৃত আবুল কালাম মিয়ার ছেলে মো. রাকিব হোসেন, সোনাপুর গ্রামের হাজী বাড়ির ছিদ্দিক মিয়ার ছেলে জীবন, পৌরসভার রতনপুরের আলি হোসেনের ছেলে পারভেজ আলম ও রতনপুর গ্রামের ফজল হকের ছেলে জসিম উদ্দিন।
.png)
এদিকে রায়পুর থানার ৩নং চর মোহনার ৯নং ওয়ার্ড খাঁ-গো বাড়ির মো. খোকন মিয়ার ছেলে কামাল হোসেন, নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার দুর্গাপুর ইউনিয়নের আব্দুর রহমান সর্দার বাড়ির দ্বীন মোহাম্মদের ছেলে হাবিবুর রহমান তামিম, বরিশাল গৌরনদী থানার উত্তর পালোতী সরকারি বাড়ির মৃত অহেদ আলী সরকারের ছেলে মো. আনোয়ার হোসেন। এ সময় তথ্যের ভিত্তিতে একটি একটি পাওয়ার টিলার (হ্যান্ডট্রলি), নগদ ৭০ হাজার টাকা ও ২টি রুপার নুপুর উদ্ধার করা হয়।
ওসি মোহাম্মদ সোলাইমান জানান, কম সময়ের মধ্যেই আমরা চোরচক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।