[ দেশজুড়ে ]
বিশ্ব ইজতেমায় আরো এক মুসল্লির মৃত্যু
ফাইল ফটো
গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমায় অংশ নিতে আসা মো. এখলাস মিয়া নামে আরো এক মুসল্লি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে এবারের ইজতেমায় হৃদরোগে চারজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ইজতেমার মিডিয়া সমন্বয়ক মো. হাবিবুল্লাহ রায়হান। মৃত এখলাস মিয়া নেত্রকোণার বুরিজুরি স্বল্ফ দুগিয়া এলাকার বাসিন্দা।
হাবিবুল্লাহ রায়হান জানান, বৃহস্পতিবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান নেত্রকোণার কুনিয়া কুমড়ি এলাকার আবুল হোসেনের ছেলে আব্দুস সাত্তার। শুক্রবার (২ ফেব্রুয়ারি) বাদ ফজর ইজতেমা ময়দানে দুই মুসল্লির জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে মরদেহ বাড়ি নিয়ে যান স্বজনরা।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!