ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৪, ২ ফেব্রুয়ারি ২০২৪
মানিকগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১
দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস

মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাস এবং মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো আটজন।

শুক্রবার দুপুর ১২টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকার গুডলাক ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. মিতু মিয়া মানিকগঞ্জের ঘিওর উপজেলার তরা গ্রামের মো. চানু মিয়ার ছেলে। তিনি মাইক্রোবাসের যাত্রী ছিলেন। আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনাকবলিত বাসযাত্রী মো. রফিকুল জানান, আমাদের বাসটা ঢাকা থেকে রওনা হয়ে কুষ্টিয়ায় যাচ্ছিল। অপরদিকে, মাইক্রোবাসটি বেপরোয়া গতিতে মানিকগঞ্জের দিকে আসছিল। ঐ ফিলিং স্টেশনের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি বাসের সঙ্গে ধাক্কা খায়। এতেই দুমড়ে মুচড়ে যায় মাইক্রোবাসটি। 

Advertisement

মানিকগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ মিয়া জানান, ৯৯৯-এ কল পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। এ সময় মাইক্রোবাসে আটকে থাকা চালক এবং তার সঙ্গে থাকা আরো একজনকে উদ্ধার করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় দুইজনসহ মোট নয়জনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার মো. হাবিল হোসেন জানান, এ ঘটনায় হাসপাতালে নেয়ার পর মাইক্রোবাসে থাকা মিতু মিয়ার মৃত্যু হয়। আহতরা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। দুর্ঘটনাকবলিত বাস ও মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!