ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রামগতিতে জাটকা নিধনের দায়ে ৬ জেলে আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৯, ২ ফেব্রুয়ারি ২০২৪
রামগতিতে জাটকা নিধনের দায়ে ৬ জেলে আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

লক্ষ্মীপুরের রামগতির মেঘনা এলাকায় অভিযান চালিয়ে জাটকা নিধনের দায়ে ৯ জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। এ সময় তাদের কাছ থেকে ১৬টি বেহুন্দি জাল, ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও ৩০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার সেন্টার ঘাট এলাকাসহ মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে দিনব্যাপী অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত জালগুলোকে মেঘনার পাড়ে এনে আগুন দিয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত মাছগুলোকে স্থানীয়দের মাঝে বিতরণ করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত ৬ জেলের প্রত্যেককে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন এ রায় দেন।

Advertisement

জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, মৎস্য সম্পদের জন্য ক্ষতিকর এসব জালের ব্যবহার বাড়লে জাটকাসহ সামুদ্রিক ও উপকূলীয় বিভিন্ন প্রজাতির মাছের ডিম, রেণু ও পোনা নষ্ট হয় এবং উন্মুক্ত জলাশয়ে মাছের উৎপাদনে বিরূপ প্রভাব পড়ার পাশাপাশি জলজ জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে। অবৈধ জাল বন্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন, বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ফেরদৌস আহম্মদ।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!