[ দেশজুড়ে ]
হাজারি গুড়ের উৎপাদন বাড়াতে চারা রোপণ করা হচ্ছে: ঢাকা বিভাগীয় কমিশনার
ছবি: ডেইলি বাংলাদেশ
ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম বলেছেন, হাজারি গুড়ের উৎপাদন বাড়াতে পাঁচ লাখের বেশি খেজুর গাছের চারা রোপণ করা হচ্ছে। এছাড়া ঐতিহ্যবাহী এই গুড় শিল্পকে টিকিয়ে রাখতে সংশ্লিষ্টদের সুদমুক্ত ব্যাংক ঋণসহ বিভিন্ন সুবিধা প্রদান করা হবে।
শুক্রবার মানিকগঞ্জের হরিরামপুরে ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮০০ শিক্ষার্থীর মাঝে খেজুর গাছের চারা বিতরণ করার সময় তিনি এ কথা বলেন।
বিভাগীয় কমিশনার বলেন, মানিকগঞ্জের ঐতিহ্যের সঙ্গে মিশে আছে হাজারি গুড়ের নাম। শুধু তাই নয় এই গুড়ের নামানুসারে করা হয়েছে জেলা ব্র্যান্ডিং। হাজারি গুড়ের ঐতিহ্য টিকিয়ে রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে হাজারি পল্লী গড়ে তোলাসহ নানা উদ্যোগ নেয়া হয়েছে।
.png)
এতে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক রেহেনা আকতার, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, পৌর মেয়র মো. রমজান আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার নুরজাহান লাবনী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শুক্লা সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান প্রমুখ।
ডেইলি-বাংলাদেশ/এইচএন/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!