ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাগমারায় তরুণকে কুপিয়ে হত্যা

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪১, ৩ ফেব্রুয়ারি ২০২৪
বাগমারায় তরুণকে কুপিয়ে হত্যা
নিহত সোহাগ- ফাইল ফটো

রাজশাহীর বাগমারায় এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার ঝিকড়া ইউনিয়নের মরুগ্রামের ডাঙ্গাপাড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত তরুণের নাম সোহাগ (২৬)। তার বাড়ি যশোরের মনিরামপুর উপজেলায়। তারা বাবার নাম শরিফ উদ্দিন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

জানা যায়, শুক্রবার রাতে উপজেলার ঝিকড়া ইউনিয়নের মরুগ্রাম ডাঙ্গাপাড়া গ্রামের নজরুল ইসলাম ওরফে গাওড়ার সঙ্গে স্থানীয় এক ব্যক্তির পুকুর ইজারা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে রাত ১০টার দিকে কয়েকটি সিএনজি ও মাইক্রোবাসে করে একদল বহিরাগত লোকজন ঐ এলাকায় যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গাড়িসহ বহিরাগত তিনজনকে আটক করে। এ সময় নজরুলের ভাড়াটে লোকজনের সঙ্গে প্রতিপক্ষের সংঘর্ষ বাধে। এতে ঐ তরুণকে কুপিয়ে হত্যা করা হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আটককৃতদের পরিচয় জানা যায়নি।

Advertisement

বাগমারা থানার ওসি অরবিন্দ সরকার বলেন, সোহাগের মরদেহ উদ্ধার করে শনিবার সকালে রামেক হাসপাতালে ময়নাতদন্ত করার জন্য পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান। এছাড়া এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!