এ উপলক্ষে শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ এলাকার হাজারো মুসল্লির উপস্থিতিতে তাদের পক্ষ থেকে নগদ এক লাখ ৫০ হাজার টাকাসহ পরিবারের সদস্যদের জন্য উপহার সামগ্রী প্রদান করা হয়েছে মুয়াজ্জিনকে। এ সময় হাজারো মুসল্লি কয়েকটি পিকআপভ্যান এবং ফুলসজ্জিত একটি মাইক্রোবাসে করে মুয়াজ্জিন মোহাম্মদ হেলালকে ফুলেল শুভেচ্ছায় পুরো গ্রাম ঘুরিয়ে নিজ বাড়িতে পৌঁছে দেন।
সংবর্ধনায় বক্তব্য রাখেন মসজিদের উপদেষ্টা মুহাম্মদ হানিফ ভুঁইয়া, সাংবাদিক তাজুল ইসলাম মানিক, স্থানীয় ইউপি সদস্য জিল্লুর রহমান, সমাজসেবক শরীফ উল্লাহ, মানবতা এক্সপ্রেস সংগঠনের মনির হোসেন, মনসাদ আলম প্রমুখ।
.png)
এ সময় বক্তারা বলেন, সরকারি এবং বেসরকারি অনেক প্রতিষ্ঠানে চাকরি জীবন শেষে এককালীন আর্থিক সুবিধা ও পেনশনসহ নানা সুযোগ-সুবিধা আছে। কিন্তু আল্লাহর ঘর মসজিদের খতিব, মুয়াজ্জিনদের জন্য এ সুবিধা নেই। তবে গুড়াগাজী জামে মসজিদের মুয়াজ্জিন মোহাম্মদ হেলাল হুজুরের সম্মানজনক রাজকীয় বিদায় সংবর্ধনার এই উদ্যোগ আগামীতে অন্যান্য মসজিদের খতিব, মুয়াজ্জিনদের সম্মানে নতুন দিগন্ত উন্মোচিত হবে।