গ্রেফতারকৃতরা হলেন- সুখি আক্তারের স্বামী হাসান সর্দার, শাশুড়ি ময়না বেগম, শ্বশুর সাইফুল সর্দার এবং ফুফাতো দেবর আবদুল।
শনিবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়। এর আগে, শুক্রবার রাতে পুলিশ তাদের গ্রেফতার করে।
.png)
জানা যায়, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চরপাড়া গ্রামের নকরি এলাকার বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের পাশে সুখি আক্তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
তালতলী থানার ওসি শহিদুল ইসলামা খান জানান, এ ঘটনায় শুক্রবার রাতেই ভুক্তভোগীর মা ফাতেমা আক্তার বাদী হয়ে তালতলী থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।