[ দেশজুড়ে ]
রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় গৃহবধূ নিহত
প্রতীকী ছবি
নীলফামারীর ডিমলায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেল দুর্ঘটনায় শাহিদা বেগম নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় উপজেলার চাপানি পেট্রল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহিদা বেগম (২৮) উপজেলার খালিশাচাঁপানী ইউনিয়নের আব্দুস সবুরের স্ত্রী।
জানা যায়, সন্ধ্যায় শাহিদা রাস্তা পার হওয়ার সময় অপরদিক থেকে আসা মোটরসাইকেল ধাক্কা দিলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
ডিমলা থানার ওসি দেবাশীষ রায় বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!