ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অটোরিকশার সঙ্গে পিকআপের সংঘর্ষ, ২ পোশাক শ্রমিক নিহত

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৩, ৩ ফেব্রুয়ারি ২০২৪
অটোরিকশার সঙ্গে পিকআপের সংঘর্ষ, ২ পোশাক শ্রমিক নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের ভালুকা উপজেলায় অটোরিকশা ও মুরগিবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় অটোরিকশার আরো ৩ যাত্রী গুরুতর আহত হয়েছেন।

শনিবার সকাল পৌনে ৬টার দিকে উপজেলার উথুরা ইউনিয়নের হাতিবেড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- হাতিবেড় গ্রামের আসাদ আলীর স্ত্রী আসমা আক্তার ও একই গ্রামের মোশাররফ হোসেনের স্ত্রী শিরিনা আক্তার। তারা পোশাক শ্রমিক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার উপপরিদর্শক কাজল হোসেন।

Advertisement

ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম বলেন, যাত্রীবাহী অটোরিকশাটি ভালুকার দিয়ে যাচ্ছিল। ভোর ৬টার দিকে উথুরা বাজার এলাকা পর্যন্ত আসতেই বিপরীত দিক থেকে আসা মুরগিবাহী পিকআপের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই যাত্রী নিহত হন। এ সময় স্থানীয়রা আহত অবস্থায় আরো তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!