ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে মোজা তৈরির কারখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৮, ৩ ফেব্রুয়ারি ২০২৪
গাজীপুরে মোজা তৈরির কারখানার আগুন নিয়ন্ত্রণে
ফাইল ফটো

গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি মোজা তৈরির কারখানার আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

শনিবার রাত ৮টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে, একইদিন ৪টার দিকে গাজীপুরের শ্রীপুরের বাজাবাড়ি এলাকার গ্লোব গ্লোভস (বাংলাদেশ) ম্যানুফ্যাকচারিং লিমিটেডে আগুন লাগে।

এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফিন। তিনি জানান, বিকেল ৪টার দিকে শ্রীপুরের রাজাবাড়ি ইউনিয়নের গ্লোব গ্লোভস (বাংলাদেশ) ম্যানুফ্যাকচারিং লিমিটেডে আগুন লাগে। খবর পেয়ে কাপাসিয়া ও রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ শুরু করে। পর্যায়ক্রমে শ্রীপুর, জয়দেবপুর ও গাজীপুর মডার্ন ফায়ার সার্ভিসের আরো চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। রাত ৮টা ১৫ মিনিটে সময় আগুন নিয়ন্ত্রণে আসে।

Advertisement

তিনি আরো জানান, ঐ কারখানার তিনতলা ভবনের দ্বিতীয় তলায় প্রথমে আগুন লাগে। পরে নিচতলা ও তিনতলায় ছড়িয়ে পড়ে আগুন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!