[ দেশজুড়ে ]
আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রতীকী ছবি
বগুড়ার আদমদীঘি উপজেলায় ট্রাকের ধাক্কায় পবিত্র চন্দ্র (৫২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে আদমদীঘি উপজেলার ইন্দইল নামক স্থানে বগুড়া-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত পবিত্র চন্দ্র নওগাঁর বদলগাছী উপজেলার ভুবন গ্রামের নারায়ণ চন্দ্রের ছেলে।
স্থানীয়রা জানান, বিকেলে নিজ বাড়ি থেকে পবিত্র চন্দ্র মোটরসাইকেলের পেছনে ধানের চারা নিয়ে আদমদীঘি উপজেলার ভাটোহালি গ্রামে আত্মীয়য়ের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য আসছিলেন। সন্ধ্যা ৭টার দিকে আদমদীঘি উপজেলার ইন্দইল নামক স্থানে পৌঁছিলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে পবিত্র চন্দ্র গুরুতর আহত হন। এ সময় মোটরসাইকেল সড়কে পড়ে গেলে তাতে আগুন লাগে যায়। স্থানীয়রা পবিত্র চন্দ্রকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!